১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ

এর আগে ২০১৩ সালেও তিনি ব্যাংকটির চেয়ারম্যান হয়েছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ

এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2024, 09:09 PM

Updated : 07 Feb 2024, 09:09 PM

বেসরকারি শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ।

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩তম তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক জানিয়েছে, সভায় মোহাম্মদ ইউনুছকে ভাইস-চেয়ারম্যান করা হয়; একই পদে মহিউদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।

Image

মোহাম্মদ ইউনুছ (বাঁয়ে) ও মহিউদ্দিন আহমেদ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ২০১৩ সালেও ব্যাংকটির চেয়ারম্যান হয়েছিলেন।

তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে রয়েছেন। আওয়ামী লীগ এবার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া উন্মুক্ত করে দিলে তিনি নৌকার প্রার্থী শামীম হকের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমে জয় পান।

পোশাক খাতের প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।

নতুন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ কাগজ, তথ্যপ্রযুক্তি, বীমা, মার্চেন্ট ব্যাংক, কৃষি, বস্ত্র ও হিমাগার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আরেক ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদও ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত।