মনিকো টেকনোলজিসের নতুন প্রযুক্তিপণ্য ফাইন্ডার প্লাস ও ব্রিকবক্স
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম ভূইয়া শ্যামলীর হোয়াইট প্যালেস কনভেনশন হলে সম্প্রতি এক অনুষ্ঠানে এই দুটি নতুন প্রযুক্তিপণ্যের লোগো উন্মোচন করেন।
প্রযুক্তিপণ্য ফাইন্ডার প্লাস ও ব্রিকবক্স নিয়ে এসেছে মনিকো টেকনোলজিস লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম ভূইয়া শ্যামলীর হোয়াইট প্যালেস কনভেনশন হলে সম্প্রতি এক অনুষ্ঠানে এই দুটি নতুন প্রযুক্তিপণ্যের লোগো উন্মোচন করেন।
অনুষ্ঠানে এসব পণ্যের নতুন ফিচারগুলো প্রদর্শন করা হয় বলে মনিকো টেকনোলজিস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, ফাইন্ডার প্লাস ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করে জ্বালানি খরচ ২০ শতাংশ পর্যন্ত কমানো যাবে। এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে ফ্লিট ম্যানেজমন্টে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসার কাজকে সহজ করতে মনিকো টেকনোলজিস লিমিটেড নিয়ে এসেছে ‘ব্রিকবক্স’। আপাতত এতে অফিসে কর্মচারীদের উপস্থিতি এবং বেতনের ফিচারগুলো যুক্ত হয়েছে, সময়ের সঙ্গে আরও অনেক ফিচার যুক্ত করা হবে।
মনিকো টেকনোলজিস লিমিটেডের এসব প্রযুক্তিপণ্য মানুষের জীবনযাপন এবং কাজের ধরণকে আরও সহজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মনিকো টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও সিওও সাখাওয়াত সোবহান বলেন, “প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের কি ধরনের প্রয়োজন রয়েছে তা বুঝতে আমরা অনেক সময় ব্যয় করেছি। প্রত্যেকেই প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসাকে সহজ করতে চাওয়ার কথা জানিয়েছেন। এই চাহিদার কথা ভেবেই ব্রিকবক্স চালু করেছি।”
মনিকো টেকনোলজিসের জিএম খালিদ বিন আনোয়ার এবং এজিএম হারুন অর রশিদ ফাইন্ডার প্রকল্পের শুরু থেকে বর্তমান অবস্থা সম্পর্কে বর্ণনা করে ফাইন্ডার প্লাসের রোডম্যাপ নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে ফাইন্ডার প্লাস এবং ব্রিকবক্সের বিভিন্ন ফিচার তুলে ধরেন মনিকো টেকনোলজিসের মার্কেটিং স্ট্রাটেজিস্ট সায়েম উদ্দিন।
ফাইন্ডার সেবা গ্রহণকারী কয়েকজন গ্রাহক অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তাদের মতামত দেন।
