২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর কোড: লেনদেনে বিরোধ হলে আপত্তি ৪৫ দিনের মধ্যে

বাংলা কিউআর কোডে লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালায় এ তথ্য দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:53 PM

Updated : 27 Sep 2026, 09:53 PM

বাংলা কিউআর কোড ব্যবহার করে লেনদেন নিয়ে কোনো বিরোধ দেখা গেলে তা ৪৫ দিনের মধ্যে গ্রাহককে আপত্তি জানাতে হবে।

একইসঙ্গে অভিযোগ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহককে জানাতে হবে আপত্তি গ্রহণ বা বাতিল হলো কি না।

বাংলা কিউআর কোডে লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালায় এ তথ্য দেওয়া হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোকে রোববার ‘গাইডলাইনস অন ডিসপিউট রেজল্যুশন ফর বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট ট্রানজেকশনস) শীর্ষক এ নীতিমালা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

সেখানে ইস্যুয়ার প্রতিষ্ঠান আরবিট্রিশনের (সালিশ নিষ্পত্তি) জন্য ৫ দিন, ইস্যুয়ার প্রতিষ্ঠানকে আরবিট্রিশন তুলে নেওয়ার জন্য ৫ দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আরবিট্রিশন কার্যক্রম শেষ করতে হবে ৩০ কর্মদিবসের মধ্যে।

রোববার পৃথক এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতি মাসে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনে ইস্যুয়ার প্রতিষ্ঠান ও মার্চেন্ট পয়েন্টকে দেওয়া ০.১০ থেকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা এখন থেকে ট্রেডলাইসেন্সধারী সব মার্চেন্টও পাবে।