১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ালটনের এটিএস এক্সপো শুরু সোমবার

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হল-১ এ তিন দিনব্যাপী এই শিল্প মেলা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 08:18 PM

Updated : 10 Jul 2023, 10:52 AM

ওয়ালটনের আন্তর্জাতিক শিল্প মেলা অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন এক্সপো ২০২৩ শুরু হচ্ছে ১০ অগাস্ট।

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হল-১ এ ওয়ালটনের অ্যাডভান্সড টেকনোলজি সলিউশনস বিভাগ তিন দিনব্যাপী এই শিল্প মেলার আয়োজন করছে।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেলায় ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস এবং টেস্টিং সলিউশনস থাকবে। বিশ্বের শিল্পদ্যোক্তা ও ক্রেতাদের কাছে ওয়ালটনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পণ্য, ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টসগুলো তুলে ধরে আমদানি নির্ভরতা কমানো এবং রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমদানি বিকল্প গুণগতমানের কম্পোনেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও টেস্টিং সলিউশনস দেওয়ার লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

“দেশীয় শিল্পের ক্ষমতায়ন বৃদ্ধি, শিল্পখাতের প্রবৃদ্ধি শক্তিশালী করা, আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও সুসংহত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অগ্রগতিকে বেগবান করা আমাদের লক্ষ্য।”

মেলায় এক ছাদের নিচে পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজির এনার্জি সেভিং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য; ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব, ফ্যাসিলিটি ও মেশিনারিজসহ অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন দেওয়া হবে।

এটিএস এক্সপোতে টেস্টিং সলিউশনস, সার্ভিসেস, প্রোডাক্ট ও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস এবং কম্পোনেন্টস- এই চার শ্রেণিতে পণ্য প্রদর্শিত হবে।

দেশি-বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে প্রতি বছর এই মেলার আয়োজন করা হবে জানিয়ে আয়োজকরা বলেন, এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৪০টিরও বেশি দেশে ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে।