বাণিজ্য মেলায় সুলভে মিলছে টেস্টি ট্রিট, মিঠাই ও ফ্রাই বাকেটের খাবার
এবারের বাণিজ্য মেলায় টেস্টি ট্রিট, মিঠাই, ফ্রাই বাকেট ও ঝটপট দর্শনার্থীদের স্বস্তি দিতে আয়োজন করেছে দুপুরের বিশেষ খাবার।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার নিয়ে হাজির হয়েছে ‘টেস্টি ট্রিট’, ‘মিঠাই’, ‘ফ্রাই বাকেট’ ও ‘ঝটপট’।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ জানায়, মেলায় দুটি স্টলে দর্শনার্থীদের খাবারের সমাধান দিচ্ছে টেস্টি ট্রিট।
সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫০ টাকার মধ্যে বিভিন্ন খাবার উপভোগ করতে পারছেন দর্শনার্থীরা।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “মেলায় আগত অধিকাংশ দর্শনার্থী খাবারের স্টলগুলোতে ঢু মারেন এবং প্রিয়জনকে নিয়ে পছন্দের খাবার উপভোগ করেন।
“একটা সময় বাণিজ্য মেলায় খাবারের দাম ও মান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠত। তবে ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলো সেদিকে নজর দেওয়ায় এখন মেলায় দর্শনার্থীরা স্বস্তি পাচ্ছেন।”
এবারের বাণিজ্য মেলায় টেস্টি ট্রিট, মিঠাই, ফ্রাই বাকেট ও ঝটপট দর্শনার্থীদের স্বস্তি দিতে আয়োজন করেছে দুপুরের বিশেষ খাবার।
এর মধ্যে টেস্টি ট্রিট স্টলে বিশেষ অফারে ৮০ টাকায় স্পেশাল ডিম খিচুড়ি এবং ৯০ টাকায় স্পেশাল ডিম পোলাও উপভোগ করতে পারছেন ক্রেতারা।
মেলায় মিঠাই স্টলে বসে ২৫০ টাকার মোরগ পোলাও বিশেষ অফারে ১৮০ টাকায় উপভোগ করতে পারছেন আগত দর্শনার্থীরা। এছাড়া ১৮০ টাকার চিকেন বোল ১৩০ টাকা ও ১০০ টাকার ডিম খিচুড়ি মিলছে ৮০ টাকায়।
ফ্রাই বাকেট স্টলেও মিলছে স্পেশাল লাঞ্চ। স্টলে দর্শনার্থীরা মাত্র ১৩০ থেকে ২৯৫ টাকার মধ্যে বিভিন্ন ধরনের স্পেশাল লাঞ্চ উপভোগ করতে পারছেন।
এছাড়া ফাস্ট ফুডপ্রেমীদের জন্য ফ্রাইড চিকেন, তান্দুরি চিকেন, বার্গারসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করছে প্রাণ গ্রুপের নতুন রিটেইল চেইন ‘ফ্রাই বাকেট’।
এছাড়া মেলায় প্রাণ এর হিমায়িত খাদ্যপণ্যের ব্র্যান্ড ‘ঝটপট’ এর স্টলে চিকেন নাগেট, মিটবল, ফ্রেঞ্চ ফ্রাই, স্পিং রোল, সিঙারা, সমুচাসহ বিভিন্ন ধরনের পণ্য সরাসরি উপভোগ করতে পারছেন আগত দর্শনার্থীরা।
স্টলে বেশ কিছু প্যাকেজে দর্শনার্থীদের দেয়া হচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
