২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বার্জারের বিজ্ঞাপন স্ক্রিপ্টে যে কারণে পরিবর্তন চেয়েছিলেন মিম

মিম বলেন, “স্ক্রিপ্টে বার বার পরিবর্তনের কথা বলেছি, যেন নিজেকে চ্যালেঞ্জ করতে পারি নিজেকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য।”

বার্জারের বিজ্ঞাপন স্ক্রিপ্টে যে কারণে পরিবর্তন চেয়েছিলেন মিম

বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 12:32 PM

Updated : 01 Nov 2023, 12:32 PM

বার্জার লাক্সারি সিল্কের বিজ্ঞাপনের শুটিং সেটে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বারবার স্ক্রিপ্টের পরিবর্তন চেয়েছিলেন বলে জানিয়েছে কোম্পানিটি।

বার্জার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুটিং সেটে গিয়ে বার্জার লাক্সারি সিল্কে রাঙানো দেয়াল দেখে মিমের মনে হয়েছে তার চরিত্র নিয়ে অসাধারণ কিছু করার।

মিম বলেন, “অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে ফিরে যাওয়া যায় না। কারণ সাধারণ কোনো কিছু আমাদের মনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার কিংবা অসাধারণ কোনো কিছু করার প্রেরণা জাগিয়ে তুলতে পারে না।

“আমি বিশ্বাস করি নিজেকে ছাড়িয়ে যেতে পারলেই আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি। তাই স্ক্রিপ্টে বার বার পরিবর্তনের কথা বলেছি, যেন নিজেকে চ্যালেঞ্জ করতে পারি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য।”

লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর মিমকে বার্জারের এই নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে।