বিকাশ থেকে রিচার্জ: আইফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ কুপন পেলেন তিনজন
গত ১৮-২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রিচার্জকারীদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জ করে আইফোনসহ স্মার্ট টিভি ও ল্যাপটপের কুপন জিতে নিয়েছেন তিনজন।
মঙ্গলবার বিকাশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ থেকে মোবাইল রিচার্জের মেগা ক্যাশব্যাক ক্যাম্পেইনে যেকোনো গ্রামীণফোন নম্বরে ২০০ টাকার বেশি ইন্টারনেট প্যাক সর্বোচ্চবার রিচার্জ করে আইফোন ১৬, ওয়ালটন টিভি এবং ওয়ালটন ল্যাপটপের জিতে গ্রাহকরা।
বিজয়ীরা বিকাশ পেমেন্টের মাধ্যমে কুপনগুলো উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ১৮-২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রিচার্জকারীদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারবিজয়ী তিনজন ছাড়াও ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন শীর্ষ ১০০ জন বিকাশ গ্রাহক পেয়েছেন ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
