১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার টনে।

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

সদ্য শুরু অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ লাখ ৭৩ হাজার টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০ লাখ ৬০ হাজার টন এবং গম ৪ লাখ ১৩ হাজার টন। 

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার টনে। 

অপরদিকে অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানি গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার টনে।