২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হলেন রমানাথ পূজারী

রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের পরিচালক ছিলেন তিনি।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হলেন রমানাথ পূজারী
রমানাথ পূজারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রমানাথ পূজারী।

রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপির) পরিচালক ছিলেন তিনি।

বিআইএফপিসিএল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রমানাথ পূজারী যোগদানের কথা লিখেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমানাথ পূজারী ভারতের রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এনটিপিসি লিমিটেডের’ নির্বাহী পরিচালকের দায়িত্বও সামলেছেন।

তার জন্ম ১৯৬৮ সালে ভারতের ওড়িশায়। বিদ্যুৎ খাতে তার অভিজ্ঞতা প্রায় ৩৬ বছরের।

১৯৮৯ সালে তিনি এনটিপিসিতে যোগ দেন। এনটিপিসির করপোরেট সেফটি বিভাগ পরিচালনার পাশাপাশি তিনি ছত্তিশগড়ের ২ হাজার ৯৮০ মেগাওয়াটের সিপাত পাওয়ার স্টেশনের প্রধানের দায়িত্ব পালন করেন।

এনটিপিসির প্ল্যানিং অ্যান্ড সিস্টেম এবং আঞ্চলিক অপারেশন সার্ভিসেও কর্মরত ছিলেন তিনি।