২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনামূল্যে দেখা যাবে ‘টফি’তে

আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের এবারের আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে দেখা যাবে বাংলালিংকের ‘টফি’ অ্যাপে।  

শনিবার মোবাইল ফোন অপারেটরটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে, তাদের এ অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করব। 

“ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ।”   

শনিবার থেকে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের এবারের আসর।

এবার অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ায়।