৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এনবিআরের বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

২০২২-২০২৩ করবর্ষে অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 09:27 PM

Updated : 24 Jan 2024, 09:27 PM

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় ইসলামী ব্যাংক পিএলসিকে বিশেষ সম্মাননা দিয়েছে। 

২০২২-২০২৩ করবর্ষে অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক। 

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইনের কাছে পুরস্কার ও সনদ হস্তান্তর করেন। 

ঢাকার কর কমিশনার মো. ইকবাল বাহার, ইসলামী ব্যাংকের সিএফও মো. ফরিদ উদ্দীন এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।