১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডেইলি শপিং’ আউটলেট এখন রাজশাহীতে

রাজশাহী শহরের দড়িখরবোনা মোড় এলাকায় নতুন এই বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 05:58 PM

Updated : 05 Aug 2023, 05:58 PM

প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ডেইলি শপিংয়ের আউটলেট চালু হয়েছে রাজশাহীতে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, রাজশাহী শহরের দড়িখরবোনা মোড় এলাকায় নতুন এই বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন গ্রুপের চিফ অপারেটিং অফিসার গালিব ফারুখ বখত।

এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজার ফিরোজ আলম, ডেইলি শপিংয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মার্কেটিং) ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এই বিক্রয়কেন্দ্রে নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিশু খাদ্য, পানীয়, টয়লেট্রিজ, কসমেটিকস পাওয়া যাবে।

ওমর ফারুক বলেন, “গত কয়েক বছর ধরে ডেইলি শপিং ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে। এই বিক্রয়কেন্দ্র থেকেও ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।”

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৬৭টি বিক্রয়কেন্দ্র রয়েছে ডেইলি শপিংয়ের।