ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কোটা সুবিধা বাড়ছে
সব পাবলিক ইস্যুতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণের মেয়াদ আরো এক বছর বাড়ছে।
কোটার মেয়াদ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এখন তা বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করার সুপারিশ করবে বিএসইসি।
২০১২ সালের মার্চ মাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রণোদনার আওতায় এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ এবং আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়।
শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা বিনিয়োগ করে তার বিপরীতে ঋণসুবিধা নেওয়া ক্ষতিগ্রস্তদেরই কেবল সুদ মওকুফের সুবিধা দেয়া হয়।
আর ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়।
