বসুন্ধরা সিটিতে ওয়ালটন মোবাইল স্মার্ট জোন
ওয়ালটনের তৈরি সব স্মার্টফোন সেটের সমাহার নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটিতে চালু হয়েছে ওয়ালটন মোবাইল স্মার্ট জোন।
বুধবার বিকালে বসুন্ধরা সিটির লেভেল-৬ এ এর উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এসময় কাঞ্চন বলেন, পণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ওয়ালটনের পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।
কোম্পানিটির প্রিমো এন-ওয়ান (Primo-N-1) ও প্রিমো এন-এক্স (Primo-N-X) মডেলের সেটগুলো সব চেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের মানবসম্পদ বিভাগের পরিচালক এস এম জাহিদ হাসান, ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।
