২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির পথচলার ৩৮ বছর

বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) প্রতিষ্ঠার ৩৮ বছর পার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 08:07 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

মঙ্গলবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “মরহুম আখতারুজ্জামান চৌধুরীর উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করে ইউসিবি আজ দেশের ব্যাংকিং অঙ্গনে একটি সুপরিচিত নাম।“

এই ৩৮ বছরে তাদের গর্ব করার মত সাফল্য আছে বলে জানিয়েছে ব্যাংকটি।

দেশজুড়ে ২০৪টি শাখার বিস্তৃত নেটওয়ার্ক এবং ৫৮০টি এটিএম এর মাধ্যমে সেবা দিচ্ছে ইউসিবি।