ফুডপান্ডার সঙ্গে বেক্সকার চুক্তি সই
চুক্তির ফলে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাবে বেক্সকার সদস্যরা।
দেশের অনলাইনে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা সম্প্রতি বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (বেক্সকা) সঙ্গে একটি চুক্তি সই করেছে।
ফুডপান্ডার হেড অব বিটুবি অ্যান্ড শেয়ারড কিচেন এইচ এম নাফিস এবং বেক্সকার সভাপতি এএইচএম শফিউল্লাহ মাস্তান নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে শনিবার ফুডপান্ডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে করপোরেট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য সব ডিল ও বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাবে বেক্সকার সদস্যরা।
ফুডপান্ডার হেড অব বিটুবি অ্যান্ড শেয়ারড কিচেন এইচ এম নাফিস বলেন, “করপোরেট পার্টনারশিপের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে ফুডপান্ডা। বেক্সকার সঙ্গে চুক্তির ফলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সংগঠনটির সদস্যরা বিশেষ সব সুবিধা পাবেন, যা সাশ্রয়ের পাশাপাশি তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।”
বেক্সকার প্রেসিডেন্ট শফিউল্লাহ মাস্তান বলেন, “আমাদের সদস্যদের বিশেষ সুবিধা দিতে ফুডপান্ডার সঙ্গে যৌথভাবে কাজ পেয়ে আমরা আনন্দিত। আমাদের প্রাক্তনদের আরও সংঘবদ্ধ করে তোলা ও তাদের প্রাত্যহিক জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চুক্তি সই অনুষ্ঠানে বেক্সকার সহ-সভাপতি শাহরিয়ার সাদাত, ফুডপান্ডার লিড করপোরেট সেলস মোহাম্মদ মুস্তফা-আর রাকিব উপস্থিত ছিলেন।
