২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিকাশে পেমেন্টের সুযোগ

আকাশপথে আন্তঃদেশীয় ভ্রমণের আগে কিংবা বিরতিতে বিশ্রাম নেয়াসহ অন্যান্য সেবার পেমেন্ট বিকাশে করতে পারছেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 09:53 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করে বিকাশে বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। 

আকাশপথে আন্তঃদেশীয় ভ্রমণের আগে কিংবা বিরতিতে বিশ্রাম নেয়াসহ অন্যান্য সেবার পেমেন্ট তারা সেখানে বিকাশে করতে পারছেন।

সম্প্রতি বিকাশ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হোটেলের এক্সিকিউটিভ অফিসে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। 

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরে সবচেয়ে বড় প্রিমিয়াম লাউঞ্জ 'বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ' পরিচালনা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা। 

সেখানে প্রিমিয়াম খাবার ও পানীয়ের ব্যবস্থা, ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস, ডেডিকেটেড লাগেজ স্টোরেজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যাত্রীদের জন্য।