২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘ডিইআই’ চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইউনিলিভার বাংলাদেশ

‘বৈচিত্র্যময়, নিরপেক্ষ ও অন্তর্ভূক্তিমূলক কর্মশক্তি তৈরির এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণে’ এই পুরস্কার পেল ইউনিলিভার বাংলাদেশ।

‘ডিইআই’ চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইউনিলিভার বাংলাদেশ

ইউনিলিভার বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 12:42 PM

Updated : 30 Nov 2023, 12:42 PM

বাংলাদেশে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) ডাইভারসিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন বা ‘ডিইআই টিম অব দ্য ইয়ার’-এ চ্যাম্পিয়ন হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

এফসিসিআই’র ‘সিক্সটি ইয়ার্স সেলিব্রেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩’ উদযাপনের অনুষ্ঠানে ইউনিলিভারের ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।

ইউনিলিভার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,‘ বৈচিত্র্যময়, নিরপেক্ষ ও অন্তর্ভূক্তিমূলক কর্মশক্তি তৈরির এজেন্ডা বাস্তবায়নের’ প্রতিশ্রুতি পূরণের বিভাগে প্রথমবারের মত ইউনিলিভার বাংলাদেশ এ পুরস্কার পেল।

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক রেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, “প্রথমবারের মত এই অ্যাওয়ার্ডপ্রাপ্তি ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা ডিইআই’র প্রতি প্রতিষ্ঠানের অটল প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরে। প্রতিষ্ঠানের শুরু থেকে হিসেব করলে ডিইআই’র যাত্রায় আমরা অনেক দূর এগিয়েছি।

“ব্যবস্থাপনা পর্যায়ে প্রথম দিকে নারীদের উপস্থিতি ১০ শতাংশ থাকলেও ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৪৪ শতাংশ।”

ইউনিলিভার জাতীয় পর্যায়ে এর আগে ‘বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস’, এসিসিএ থেকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ‘অ্যাপ্রুভড এমপ্লয়ার ট্রেইনি ডেভেলপমেন্ট’ অ্যাওয়ার্ড এবং ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে।