২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বার্জারের সঙ্গে চুক্তি করল আইডিএলসি ইনভেস্টমেন্টস

চুক্তি অনুযায়ী আইডিএলসি ইনভেস্টমেন্টস ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2024, 07:57 PM

Updated : 06 Feb 2024, 07:57 PM

রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

প্রস্তাবিত এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটি সোমবার আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।

বার্জার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী আইডিএলসি ইনভেস্টমেন্টস ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

এক হাজার ৩৭৬ টাকা মূল্যে ২ কোটি ৭২ লাখ ৮ হাজার ১১১টি রাইট শেয়ার ছাড়বে বার্জার পেইন্টস। সেই টাকা দিয়ে কোম্পানিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে তৃতীয় কারখানা স্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারখানাটিতে ২০২৬ সালের এপ্রিল নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বার্জার। সেজন্য সবমিলিয়ে ৮১৩ কোটি টাকার মতো খরচ হতে পারে।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রেজা উদ্দিন আহমেদ তাদের কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাএম জামাল উদ্দিন, বার্জারের সিএফও ও পরিচালক সাজ্জাদ রহিম চৌধুরী; বার্জারের চিফ অপারেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন।