১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

‘দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে গত এক দশকেরও বেশি সময়ে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।’

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 10:51 PM

Updated : 14 Jun 2023, 10:51 PM

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের ইলেকট্রনিকন্স পণ্য প্রস্তুতকারক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। এরপর সিরিজের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয় বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এসময় বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান উপস্থিত ছিলেন।

এছাড়া সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর আই স্ক্রিন, কো-স্পন্সর ইউসিএআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস এবং অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক।

এ সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকেরও বেশি সময়ে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও স্পন্সর হয়েছে কোম্পানিটি।

সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক টিটু বলেন, “ওয়ালটন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের পরিবারের একটি অংশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের পথচলা। কখনও তারা টাইটেল স্পন্সর। কখনও কো-স্পন্সর। সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তারা থাকে।”

ভবিষ্যতেও ওয়ালটনকে ক্রিকেটের সঙ্গে পাওয়া যাবে- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিদারুল বলেন, “বাংলাদেশের বাইরের মানুষ আমাদের দেশ নিয়ে যদি তিনটি কথা বললে একটি অবশ্যই থাকে ক্রিকেট। ক্রিকেটের মাধ্যমেই আমাদের দেশের অনেক পরিচিতি হয়েছে। সেই ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকায় ওয়ালটন গর্বিত।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আই স্ক্রিনের পক্ষে অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, অ্যাসোসিয়েট স্পন্সর রিমার্ক এর অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর জামাল উদ্দিন এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের সায়মা বেগম রিতু উপস্থিত ছিলেন।