১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

এর জন্য সরকারের খরচ হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনছে সরকার।

দুই লিটারের বোতলে করে সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড এই তেল সরবরাহ করবে।

অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব তেলা কেনা হচ্ছে। এর জন্য সরকারের খরচ হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।

মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তেল ও ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৩ মে ১ কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কেনার অনুমোদন মেলে। উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে আমেরিকার পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এই তেল কেনায় ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা ব্যয় হবে বলে তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পাম অলিন হল পাম ফলের শাঁস থেকে উৎপাদিত পাম অয়েলের একটি তরল ভগ্নাংশ, যা মূলত ভোজ্যতেল হিসেবে ব্যবহার করা হয়।