১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ফুল দিল স্বপ্ন

“জয় হোক তারুণ্যের,” বলেন নাসির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 11:53 AM

Updated : 10 Sep 2026, 12:13 PM

চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলানো শিক্ষার্থীদের ফুল ও খাবার পানি দিল রিটেইল চেইন সুপারশপ স্বপ্ন। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১, গুলশান ২, হাতিরঝিলসহ কয়েকটি জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দেন স্বপ্ন কর্মীরা।

স্বপ্ন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে, এটা প্রশংসার দাবিদার। তাই আমাদের কর্মীরা এ দেশের স্বপ্ন কারিগরদের শুভেচ্ছা জানাতে ছুটে গেছে ফুল আর পানি নিয়ে। জয় হোক তারুণ্যের।”

সোমবার শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক। এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কয়েকদিন ধরে ঘাম ঝরাচ্ছেন শিক্ষার্থীরা।