Published : 24 Dec 2023, 11:42 AM
ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ গাজীপুর চৌরাস্তায় তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি শো-রুমের উদ্বোধন করেছে।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দোহা শিমুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শো-রুম পরিচালক মাহমুদুর রাহমান খানের সভাপতিত্বে এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান কে এম জি কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এম এ মান্নান চৌধুরী, মোরশেদ আলম মুকুল, দীনেশ চক্রবর্তী, মাহফুজুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামসুদ্দোহা শিমুল বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সহিত দেশব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের সেবা দিয়ে যাচ্ছে কোম্পানি।
“ত্রিশাল এবং গাজীপুরে আমাদের নিজস্ব দুটি কারখানা রয়েছে, যেখানে আমরা নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য ম্যানুফ্যাকচার করছি। এ কারণে সুলভ মূল্যে গুণগত মান বজায় রেখে গ্রাহকদের পণ্য পৌঁছে দিতে পারছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।”
এ কোম্পানি জানিয়েছে, ক্রমান্বয়ে সারা দেশে ফ্র্যাঞ্চাইজি শো-রুম চালু করা হবে। সেখানে হাইসেন্স, প্যানাসনিক, হায়ার, অক্সিজেন, ওয়ার্লপুল এর মত বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাবে।