Published : 17 Apr 2023, 05:57 PM
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের ব্যক্তিগত উদ্যোগে চুয়াডাঙ্গায় চলছে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম।
এর অংশ হিসেবে শনিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর ও সদর হাসপাতালে তিন শতাধিক রোজাদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এছাড়া নিয়মিতভাবে তারাবির নামাজের সময় বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এম এ রাজ্জাক খান রাজ বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সাময়িক সংকটে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রমজান ও ইসলামের শিক্ষা। আমার প্রতি জনসাধারণের ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমার এ উদ্যোগ খুবই সামান্য।"
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, “আমি রমজান মাসসহ সবসময় এলাকার মানুষের পাশে থাকব। আমি জনসাধারণের কাছে দোয়াপ্রার্থী।"
ইফতার বিতরণ এবং তারাবির নামাজে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম ২৯ রোজা পর্যন্ত চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।