১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের লাক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম

“লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমেই মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 09:49 PM

Updated : 21 Oct 2023, 09:49 PM

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড লাক্স’র ফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। 

বৃহস্পতিবার ঢাকায় ইউনিলিভার কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, চুক্তিতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমি স্বাক্ষর করেন।

এর আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মিম। 

নীলুশি জায়াতিলেকে বলেন, “আমাদের অন্যতম লাক্স সুপারস্টার মিমকে পুনরায় লাক্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।” 

লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মিম বলেন, “লাক্স এমন একটি ব্র্যান্ড, যার সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর। কারণ লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমেই মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল।”