১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চলতি মাসে এ পর্যন্ত ২১ কোটি ডলার কেনা হয়েছে বাজার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 07:16 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ব্যাংক থেকে আরও ৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়েছে। এ নিয়ে টানা চার দিন ব্যাংক থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এদিনের চার কোটি ডলারসহ চলতি মাসে এ পর্যন্ত ২১ কোটি ডলার কেনা হয়েছে বাজার থেকে।

এর আগে বুধবার একই দরে আড়াই কোটি এবং এর আগের দিন ২ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এ পর্যন্ত বাজার থেকে মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে তারা।