১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে তিতাস গ্যাসের স্বল্পচাপ

টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমেছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই কম চাপের গ্যাস পাবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 04:06 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

একটি এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত চুলা জ্বালতে ভুগতে হবে গ্রাহকদের।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমেছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই কম চাপের গ্যাস পাবেন।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।