নিরাপদ সড়কের বিষয়ে ‘জেস টায়ারের’ জনসচেতনামূলক কার্যক্রম
করর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার গত বছর থেকে এই কর্যক্রম চালিয়ে আসছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ‘জেস টায়ার’ রাজধানীর ২৫টি গুরত্বপূর্ণ রাস্তার মোড়ে দিনব্যাপি জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে বলে প্রতিষ্ঠানটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এসময় জেস টায়ারের কর্মীরা নিরাপদে চলাচলের নিয়মকানুন বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরেন ও ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
করর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার গত বছর থেকে এই কর্যক্রম চালিয়ে আসছে।
জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একাটি দেশীয় টায়ার ব্র্যান্ড।
