১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশে তৈরি মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট

কেরুসহ দেশি মদ সেবনকারীদের বাড়তি অর্থ গুনতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 04:30 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দিয়েছে সরকার।

তাতে করে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।

সরকারের এ সিদ্ধান্তের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিলের সংশোধনের কথা বলা হয়েছে।

এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক ছিল; তাতে ভ্যাট ছিল না। কোম্পানিটি কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিত।

এখন নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদ পানে বাড়তি অর্থ গুনতে হবে সেবনকারীদের।