Published : 23 Oct 2023, 04:00 PM
পাহাড় ঘেরা কাপ্তাই হ্রদে যে স্তম্বটি দেখা যায়, বৌদ্ধ ধর্মীয় আধ্যাত্মিক গুরু ও লোকোত্তর সাধক সাধনানন্দ মহাথেরোর স্মৃতি মন্দির।
বনভন্তে নামে তাকে সবাই ভক্তি করে।
রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোরঘোনায় ১৯২০ সালের ৮ জানুয়ারি জন্ম হয় বৌদ্ধ ধর্মের বর্তমান কালের ধর্ম বাণী প্রচারক ভিক্ষু বনভন্তের।
হ্রদে পানির স্তরের বাড়া ও কমার উপর নির্ভর করে ওই স্থানে শ্রদ্ধা নিবেদন সহজ নয়। তাই পাশে ভূমির উপরে বনভন্তে স্মৃতি চৈত্য নামে মন্দির স্থাপন করা হয়।
এখানে স্থানীয় যেমন আসেন, দেশ ও বিদেশের অনেক প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদনে।
বনভন্তে স্মৃতি মন্দিরে ভক্তি ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের মুগ্ধতা এই জায়গার গুরুত্ব বাড়িয়ে তুলেছে।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি citizen.journalism@bdnews24.com ঠিকানায় ইমেইল করুন।