গোধূলিলগ্নে গরু নিয়ে রাখালের ঘরে ফেরা
গোধূলিলগ্নে মাঠ থেকে রাখালের গরুর পাল ফিরিয়ে আনার সেই মায়াবী দৃশ্য একসময় বাংলার প্রায় সব জায়গাতেই দেখা যেত। সময় অনেক গড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলের বিস্তীর্ণ মাঠ ছোট হয়ে এসেছে। তাই গোধূলিলগ্নে মাঠ থেকে দল বেঁধে গরু ফিরে আসার সেই দৃশ্য এখন খুব কমই দেখা যায়।
ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার ইছাখালী থেকে।
ছবি- সুজন চন্দ্র মন্ডল, মিরসরাই, চট্টগ্রাম।
