২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের ওপর আক্রমণঃ জাগো বাহে কুনঠে সবায়?

তাপস রায়হান

Published : 29 May 2012, 02:27 PM

Updated : 24 Jun 2022, 12:11 AM

গত রোববার বিডিনিউজ ব্লগে লিখেছিলাম নিচের লেখাটি। আশংকা করেছিলাম, সাংবাদিকদের ওপর নিকট ভবিষ্যতে বড় ধরনের কোন আঘাত আসবে। একদিন না যেতেই বিডিনিউজে হামলা। কতোবড় দুঃসাহস! মিডিয়ার ভিতরে আক্রমণ! কল্পনা করা যায়? আমরা কোথায় যাচ্ছি? এখনো সময় আছে। দেশের সমস্ত সাংবাদিক যদি একটা প্লাটফর্মে না দাঁড়ান, তাহলে আরো বড় ধরনের কোন অঘটন ঘটে যেতে পারে। মনে প্রাণে চাই, সেটি না হোক। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? হয়ত এখনই বলার সময় এসেছে আমাদের- জাগো বাহে কুনঠে সবায় … ?