২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষ কী চায় দু’বেলা দু’মুঠো খাবার আর একটু শান্তি

হাবিব৯১

Published : 30 Apr 2012, 01:04 AM

Updated : 24 Jun 2022, 12:15 AM

দেশের মানুষ বললাম তাই নিশ্চয়ই অনেকে ভাববেন দু'বেলা দু'মুঠো যদি সবার চাহিদা হত তাহলে আমাদের দেশটা আজকের খাঁটি সোনার চেয়েও খাঁটি হত। না আমি বলছি গ্রামের সেই সহজ সরল মানুষগুলোর কথা যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের অন্ন যোগায়। আমরা পত্রিকা খুললেই দেখি সব পাতাজুড়ে বড় বড় রাজনীতিবিদদের মিথ্যাচার আর দেশ বিদেশী মডেলদের ছবির হিড়িক; কখনো কখনো কী আমরা আমাদের সেই মানুষগুলোর জীবন আর চাওয়া নিয়ে কথা বলতে পারিনা। হা আমরা চাইলে খুব সহজেই তুলে ধরতে পারি সেই মানুষগুলোর চাওয়া পাওয়া গুলো যাতে করে মানুষ জানতে পারে জাতির মহানায়ক গুলোর অধিকার ইচ্ছা ও আকাঙ্খা।