২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আপনিও ব্যবহার করতে পারেন মজাদার এমন গাড়ি!!

আশরাফ উদ্দিন

Published : 23 Apr 2012, 04:50 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

Image
যানবাহন বিহীন হরতালে ব্যক্তিগত বাহনে এক পথশিশু

হরতালের কারনে রাস্তায় যানবাহনের চাপ টা তেমন নেই। চাকুরিজীবী, ছাত্র, পেশাজীবী সবাইকে যার যার গন্তব্যে যেতে হচ্ছে হয়তো রিকশায় না হয় পায়ে হেঁটে।

পিকেটারদের ভয়ে নিজের দামী গাড়িটি রাস্তায় বের করতে সাহস পাচ্ছেন না অনেকেই । আবার যে গুলো চলছে বেশিরভাগই ফিটনেস নেই । যেসব গাড়ির ফিটনেস আছে ওই সব গাড়ি রাস্তায় নেই বললেই চলে।

কোন ইঞ্জিন চালিত গাড়ি নয় পথে দেখতে পেলাম চার পায়ের এক মহাযান। যাতে করে বয়ে বেড়াচ্ছে তার মনিব। মনিবটি আর কেউ নয় এক পথশিশু। দুপুরের খাবার শেষ করে আবার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হলাম। পথে পেলাম মজাদার এই ছবি। আশা করছি সবার ভালো লাগবে।

আপনারা ও এই হরতালে ব্যবহার করতে পারে এই প্রাইভেট গাড়িটি।