২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামাত জবাব দিন

গ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক

Published : 07 Mar 2012, 11:06 PM

Updated : 28 Apr 2022, 02:39 AM

চল চল ঢাকা চল কর্মসূচীর মাধ্যমে বিএনপি জামাত নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চান । কিন্তু ক্ষমতায় গিয়ে কি —
১। অপারেশন ক্লিন হার্ট করবেন এবং ইমডেমনিটি দিয়ে হত্যার বিচার নিষিদ্ধ করবেন? র‌্যাবের মত আর কোন বাহিনী গঠন করে বিচার বহির্ভূত হত্যা চালাবেন?
২। পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা মেরে হত্যা চালাবেন?
৩। উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা মেরে হত্যা করবেন?
৪। সারাদেশে একযোগে (৬৩ জেলায়) বোমা সন্ত্রাস করবেন?
৫। তাগুটি আইন মনি না বলে বিচারালয়ে বোমা মেরে বিচারক হত্যা করবেন?
৬। বাংলা ভাইয়ের জন্ম দিয়ে নৃশংস হত্যাকাণ্ড চালাবেন?
৭। দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ন্যায় অস্ত্র চোরাচালান করবেন?
৮। হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট ও দুর্নীতির মহাযজ্ঞ করবেন?
৯। বিজিবিকে (বিডিআর) দিয়ে দোকান দারি করবেন?
১০। ২১শে আগস্টের ন্যায় জনসভায় গ্রেনেড হামলা করে হত্যাকাণ্ড চালাবেন?
১১। দেশের মুক্ত চিন্তা ও প্রগতিশীল লেখকদের (হুমায়ুন আজাদের মত) হত্যা করবেন?
১২। সার ও বিদ্যুতের দাবি করলে কৃষকদের হত্যা করবেন?
১৩। ১৫ই আগস্ট মিথ্যা জন্মদিন পালন করবেন?
১৪। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী; হত্যা,ধর্ষণ,লুণ্ঠন কারি মানবতা বিরোধী অপরাধের বিচার করবেন? অথবা প্রেসিডেন্ট জিয়ার মত তাদের বিচার বন্ধ করবেন?
১৫। নদীর পানি, সমুদ্র সীমা , ছিটমহল প্রভৃতি দাবি আবার ভুলে যাবেন?