২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে নিঃস্ব

সাইফ ইসলাম

Published : 25 Jan 2012, 12:15 PM

Updated : 24 Jun 2022, 12:23 AM

বাংলাদেশে বেকারত্ব একটি বিরাট সমস্যা তা আমাদের সবার জানা। অনেকে একটি কাজ পাচ্ছে না যার উপর ভিত্তি করে জীবনযাপন করবে। যাদের সামান্য কিছু পুঁজি ছিল তারা সে পুঁজিকে ব্যবহার করে কিছু আয় করার আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করে যাতে অন্তত জীবনটা রক্ষা করা যায়। অনেকই আত্মীয়- স্বজন বা বন্ধু-বান্ধব থেকে দার করে বিনিয়োগ করেছিলেন। এখন তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। বিনিয়োগ থেকে আয় করা দূরের কথা বিনিয়োগই রক্ষা করা যাবে কিনা তা নিয়েই সবাই শঙ্কিত। যেসব বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে ঋণের সুবিধা গ্রহণ করেছিল তারাই এখন সবচেয়ে অসুবিধায় আছে। তাদের অনেকই আজ নিঃস্ব।