২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনের তিন মাসের মাথায় ডিএমপি মিডিয়া সেন্টার এর তিনটি কম্পিউটারের দু’টিই নষ্ট

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 05 Jan 2012, 02:23 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM

উদ্বোধনের প্রায় তিন মাসের মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার এর তিনটি কম্পিউটারের দুটিই নষ্ট হয়ে গেছে। গত ১৫ই অক্টোবর তারিখ মিডিয়া সেলটি উদ্বোধন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। এতে খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা।

ঢাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য করা এই মিডিয়া সেল এ প্রতিদিন অনেক সাংবাদিক পেশাগত কাজে ব্যবহার করেন। জানতে চাইলে ডিএমপি জনসংযোগ বিভাগের প্রধান অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, নষ্ট কম্পিউটার ঠিক করা ব্যবস্থা নিচ্ছি। অত্যাধুনিক এই মিডিয়া সেন্টারে ওয়াইফাই সংযোগসহ রয়েছে।