২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া কোটি টাকা ব্যয়ে ক্রোড়পত্র

জাফর ইদ্রিস

Published : 21 Dec 2011, 02:51 PM

Updated : 24 Jun 2022, 12:25 AM

বিশ বছর আগে জেলা শহরের একটি জমি বিক্রি করার জন্য আর্টিষ্ট দিয়ে জমি বিক্রি হবে কথাটি লিখে রাস্তার খুটির সাথে বেঁধে রাখি এবং তাতে আমার খরচ হয়েছিল ১০০/= একশত টাকা। খরচের হিসেবটা আমার বয়োবৃদ্ধ শ্বশুর শুনে তার মেয়েকে বলেছিলে এতগুলো টাকা খরচ করার দরকার ছিল না শুধু ১০ টাকা দিয়ে একটি মুড়ির টিন পিটিয়ে বলে দিলেই হত যে, জমি বিক্রি হবে। আজও আমার পিতৃতুল্য অশীতিপর শ্বশুর বেঁচে আছেন ভাবছি, ব্রিটেনে প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এর ১৯ ডিসেম্বর সংখ্যায় প্রায় সোয়া কোটি টাকা খরচের ক্রোড়পত্রে হিসাবটা তাকে এই শেষ বয়সে জানান কি ঠিক হবে?