২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিয়ালে সিক্সের ভর্তি ফরম সংগ্রহের শেষ তারিখ ৩০শে নভেম্বর

কৌশিক আহমেদ

Published : 29 Nov 2011, 09:00 AM

Updated : 24 Jun 2022, 12:27 AM

ভর্তি পরীক্ষা ২৩শে ডিসেম্বর। ৪০জন ছাত্র ভর্তি করবে। ভর্তি যুদ্ধ মারাত্মক। ভর্তি ফরমের দাম ৬০০ টাকা। নিচের এই ফর্মটা কিনতে হবে। অনলাইনে থাকলো কি এমন ক্ষতি হতো কে জানে? মানুষজনকে কষ্ট করে স্কুলে গিয়ে সংগ্রহ করতে হতো না। টাকার জন্য ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিলেই হতো, মানুষজন সেখানে টাকা জমা দিয়ে ফর্মটা পূরণ করে পাঠাতে পারতো।

ডিজিটালাইজড করা উচিত এসমস্ত ভালো ভালো স্কুলগুলোকে আগে। কারণ এইসব স্কুলই মডেল স্কুল হয়ে আছে, হয়তো তারা তৈরীও করবে মেধাবী শিক্ষার্থী। আইডিয়াল স্কুলে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটা নিচে দিয়ে দিলাম।