২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবান্তর

জলপতনের নিরবতা

Published : 13 Jan 2011, 04:01 PM

Updated : 24 Jun 2022, 12:49 AM

ইচ্ছে করেই তাদের মতো
ইচ্ছে সাজাই খুব করে
নিজের কোনো পছন্দ নেই
তাদের মতোই হা-ঘরে।

সবকিছুতেই এই করো না
সেই করো না, চলছে জোর
চিন্তাগুলো বলতে যাওয়া
হা-হতোস্মি, অবান্তর।

বলছি আমি বলছি শোনো
থাকবোনা তো এমনটা
যা কিছু হোক সাজিয়ে নেবো
একান্ত এই জীবনটা।