২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে স্কুলে স্বাধীনতার আয়োজন

গৌতম বুদ্ধ পাল

Published : 27 Mar 2022, 02:03 PM

Updated : 22 Jul 2022, 03:32 AM

স্বাধীনতা দিবসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে 'আজ থেকে স্বাধীনতা শব্দটি আমাদের' শিরোনামে আলোচনা সভা।

সহকারি শিক্ষক শর্মিলা নন্দী মজুমদারের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক  নিরঞ্জন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল।

এছাড়াও বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জায়েদা বেগম, সহকারি শিক্ষক গৌতম বুদ্ধ পাল ও সহকারি শিক্ষক মনিরাম রবিদাস।

সভায় মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার উপর আলোচনা করা হয়।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব বলেন,  "বঙ্গবন্ধু তৎকালিন রেসকোর্স ময়দানে নিরস্ত্র বাঙালির সামনে যখন ঘোষণা দেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তখন বাঙালি জাতি একটি নতুন প্রাণ ফিরে পেয়েছে।

"বঙ্গবন্ধুর ঋণ জাতি কখনোই শোধ করতে পারবে না। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। তখন থেকে আমরা বলতে পারি এ দেশ আমার এ দেশ আমাদের।"

শিক্ষক জায়েদা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,  "আগে দেশ সম্পর্কে জানার এতো মাধ্যম ছিল না, এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের খবর ঘরে বসে জানা সম্ভব।"

স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য  তুলে ধরে গৌতম বুদ্ধ পাল বলেন, "বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন দেশ।"

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে উপজেলা পরিষদের আয়োজনে সূযোর্দয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান শিক্ষক সব সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।