২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: যুব সমাজের উদ্যোগে অবরুদ্ধ হলো চিকনাগুলের গ্রাম

আলমগীর হোসাইন

Published : 11 Apr 2020, 02:45 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM


মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রবেশমুখ বন্ধ  করা হয়েছে। দিনের পাশাপাশি রাতেও চলছে বিভিন্ন স্থানে পাহারা; স্থানীয়দের নেতৃত্বেই।

ইউনিয়নেরর বিভিন্ন গ্রামের যুব সমাজের উদ্যোগে এই  উদ্যোগ নেওয়া হয়। এই লকডাউন বাস্তবায়নে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করার, রাস্তায় প্রবেশ মুখে বাঁশ বেঁধে গতিরোধ করা এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে দাঁড়াচ্ছে স্থানীয় যুবকেরা।

এমন বিপদের সময় ইউনিয়নের যুবসমাজের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে গ্রামবাসীরাও।

চিকনাগুল ইউনিয়নের এই উদ্যোগের সাথে জড়িতরা বলেন, এই মুহূর্তে  এই এলাকা কিংবা আশপাশের এলাকায় কারো করোনাভাইরাসের সংক্রমণ না ঘটলেও আগে থেকেই সতর্ক থাকছেন তারা।

বিভিন্ন প্রবেশমুখে বাঁশ দিয়ে আটকে রাখা হলেও যে কেউ জরুরি প্রয়োজনে চলাচল করতে পারবেন বলে জানান এই কর্মসূচির উদ্যোক্তারা।

তাদের ভাষ্যে, এটি মূলত একটি জনসচেতনামূলক উদ্যোগ।

এভাবে প্রত্যেকটি গ্রাম, পাড়া-মহল্লা যদি লকডাউন করা হয় এবং তা সঠিক ভাবে কার্যকর করা সম্ভব হয় তবে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে এটি অনেক কাজে দেবে বলেই মনে করছেন স্থানীয়রা।