২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই মৃত্যুর জন্য দায়ী কে??

জনিকা

Published : 10 Jul 2011, 02:04 PM

Updated : 24 Jun 2022, 12:37 AM

একজন সুস্থ ও স্বাভাবিক কোন মানুষ হরতাল সমর্থন করতে পারেনা। সে বিরোধী দলে থাকা বিএনপি হোক, কিংবা সরকারি দলে থাকা আওয়ামী লীগের বিরোধী দলে এসে হরতাল দেয়া হোক….আমি সমর্থন করিনা। এমন ঘন ঘন পাগলের মত দেয়া হরতাল কখনোই নয়।

একজন শিক্ষকের লেখা প্রবন্ধে পড়লাম। সুন্দর কথা বলেছেন। হরতাল দিচ্ছে জনকল্যাণের জন্য, ভালো কথা, আমাদের অনেক কল্যাণ হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা রাখা যায় তো। পরীক্ষা বন্ধ করে কোন জনকল্যাণ কিভাবে হচ্ছে জানি না। বুঝিও না।

সবচেয়ে বড় কথা, জনকল্যাণ যদি হয় তো এই মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে কেন?? এটা কেমন কল্যাণ!! মুহুর্তের মধ্যে একটা জীবন শেষ?? এমন মৃত্যু কি এর আগেও হয়নি!! এমন জনকল্যাণমূলক কাজ, এই "জাতে মাতাল, তালে ঠিক" পাগলরা বন্ধ করতে পারছেনা??


এই মৃত্যুর জন্য দায়ী কে? বিরোধী দল নাকি সরকার??
আগুনে জ্বলে, পুড়ে মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হয়, ভাবতে পারেন। সে ছিল সাধারন একজন মানুষ।