২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের হাতে ছেলে খুন

মোত্তালিব দরবারী

Published : 29 Jun 2011, 10:44 AM

Updated : 24 Jun 2022, 12:38 AM

ছেলেটির নাম সিমান্ত। বয়স ১০ বছর। গতকাল সৎমায়ের হাতে খুন হয়েছে। পাষাণ্ড মা হত্যার পর বস্তায় ভরে পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে রেখেছিল। সন্ধায় পুলিশ লাশ উদ্ধার করে সৎমা প্রণিতাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন শিবপুর গ্রামে। ঘটনাটি ঢাকায় ঘটলে পত্রিকার প্রথমপাতা কভারেজসহ হৈচৈ পরে যেত। অজপাড়াগাঁয়ের ঘটনা বলে হয়ত ভেতরের কোন পাতায়ও জায়গা হবে না। বিডি কর্তৃপক্ষের নিকট অনুরোধ খবরটি প্রথম পাতায় রাখবেন।