২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অবহেলিত চট্টগ্রামের দেওয়ান বাজারস্থ বগারবিল এলাকাবাসী

নাহিদ রহমান

Published : 22 Apr 2017, 01:22 PM

Updated : 23 Jun 2022, 11:17 PM

গতকালের (২১/০৪/১৭) তোলা ছবি: শান্তিনগর, বগারবিল

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার দেওয়ান বাজারস্থ বগারবিল একটি জনবহুল এলাকা। এখানে অধিকাংশ এলাকাজুড়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। মূল রাস্তার চেয়ে একটু ভেতরে অবস্থিত বিধায় এর উন্নয়নের ধারাটা কচ্ছপ গতিতে চলে।

যেখানে মেয়রের ভাষ্যমতে 'ক্লিন সিটি, গ্রিন সিটি' ঘোষিত এবং ময়লা-আবজর্নামুক্ত রাখায় কাজ করে যাচ্ছেন, সেখানে এই এলাকার কোন পরিবর্তন চোখে পড়ার মতো হচ্ছে না। এই এলাকার অধিকাংশ জায়গায় দিন-রাত ময়লার স্তুপ উন্মুক্ত স্থানে পড়ে থাকে। গতকাল টানা বষর্ণে জমে থাকা পানি ও ময়লা একাকার হয়ে এলাকা আরো নাজুক অবস্থায় পরিণত হয়।