২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতাদের বিশ্ব নিয়ে ভাবনা

মাসুম রানা

Published : 28 May 2016, 03:29 PM

Updated : 23 Jun 2022, 11:26 PM

ছবিটা দেখার পর সাথে সাথে কেনো যে মনে হল মা-ছেলের খুট-শুটি মজার আলাপ চলছে :)।  চিন্তাটাকে আরেকটু শক্ত করার জন্য জাস্টিন ট্রুডোর বয়সটা খুজে বের করলাম। ৪৪ বছরের একজন মানুষ কানাডার মত একটা দেশের প্রধানমন্ত্রী!!

আমার মা-ছেলের খুট-শুটির আইডিয়াটা একবারে পার্ফেক্ট!! আমাদের প্রধানমন্ত্রীর ছেলের বয়সও ৪৪ !! সবচেয়ে বড় কথা হল আমি জাস্টিন ট্রুডোর অনেক বড় ভক্ত। তাই এই ছবিটা নিয়ে আমার আগ্রহটা বেশী।

তারপর যখন দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বের সেরা নেতাদের সাথে পাশাপাশি বসে বিশ্ব নিয়ে ভাবছে তখন শুধু শুধু ভাল লাগে। বারাক ওবামা, ডেভিড ক্যামেরনের, বান কি-মুন, মেরকেলদের সাথে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা। আমাদের দেশ এগিয়ে যাবে অনেক দূর, এটাই আশা।