একটা সময় এই দেশে ১০-১২ বছর বয়সী মেয়ে শিশুর বিয়ে নিয়ে আওয়াজই ছিল না। এখন ১৬ বছরের কিশোরীর বিয়ে নিয়েও অনেক কথা। কালের পরিক্রমায় এই পরিবর্তনটা নিঃসন্দেহে যথোপযুক্ত।
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর- এটা আইনসিদ্ধ। সাধারণত একটা মেয়ে এসএসসির গণ্ডি পেরোতেই তার বিয়ের তড়িগড়ি শুরু হয়। এটা কিন্তু মেয়েদের দোষ না। মেয়েটিকে বিয়ে করি আমরা ছেলেরাই। আর ওকে বিয়ে দেওয়ার আয়োজনে যারা থাকি, তারাও পুরুষ।
আমি বরাবরই সমাজবিরোধী। কোনো অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়ের বিয়েতে সহায়ক ভূমিকা রাখলে সমাজকে বাহবা দেওয়া যায়। সমাজকেই যদি বিয়ে বাবদ চাঁদা দিতে হয়, তাহলে সেই সমাজকে দুয়ো দেবেন না?
এই সমাজের অনেক 'নিয়মের' শৃঙ্খলে আমরা বন্দি। একটা মেয়ে এসএসসি পাশ করেছে। বিয়ে দিয়ে দাও। চোখ-কান খুলে গেছে। বিয়ে দিয়ে দাও। কলেজে বহু ছেলের সঙ্গে লাইন মারছে। বিয়ে দিয়ে দাও। সমাজ বোঝেই শুধু বিয়ে। সেটা তো বুঝবেই। বিয়ে মানেই তো চাঁদা!
সমাজের এই অনিয়মের বলয় আমাদের এতখানিই গ্রাস করেছে যে, আমরা কোন ফাঁকে নিজেদের সর্বনাশ করি, তা নিজেরাই টের পাই না। সেসব বিশৃঙ্খলের কাছে আমরা তখন অন্ধ হয়ে পড়ি!
ফারজানা নামের মেয়েটির গল্প কোনমতেই পিছু ছাড়ে না। ওর কাহিনি নিয়ে পক্ষে-বিপক্ষে বহু মত। কিন্তু যখনই মেয়েটির আর্তনাদ শুনি, ভেতরে জমিয়ে রাখা অভিযোগ-অনুযোগ শুনি; তখন আবার কোমরবেঁধে নেমে যেতে ইচ্ছে করে। মন চায়, খুঁড়ে আনি পেছনের গল্প; যা আজো কেউই জানে না।
মায়ের কোলে প্রতিবন্ধী সাইফার গল্প বড়ই করুণ