২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই এর চেষ্টা

মোঃ আসাদুজ্জামান

Published : 16 Apr 2015, 08:57 PM

Updated : 23 Jun 2022, 11:37 PM

নীলফামারী সদর উপজেলার ইপিজেড এলাকায় বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই কালে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে । জানা যায় বিকাশ কর্মী মিলন এবং রকি ১৫ লক্ষ টাকা নিয়ে নীলফামারী আসার পথে ইপিজেড এলাকায় ছিনতাইকারী দের সাথে ধস্তাধস্তি হয় । এক পর্যায়ে তারা গুলি করে এতে মিলনের বাম হাতে গুলি লাগে । স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । মিলন এবং রকি কে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।