২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সুন্দরতম নিদর্শনসমূহ

শুভ রায় চৌধুরী

Published : 03 Apr 2015, 09:43 PM

Updated : 23 Jun 2022, 11:38 PM

বর্তম‍ানে দেশের দৃষ্টিনন্দন শহীদ মিনারের অবস্থান সিলেটে। ২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারি তারিখে জামাত শিবিরের হাতে ধ্বংস হয়ে যাওয়া শহীদ মিনারটিকে মাননীয় অর্থমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় পুন:নির্মান করা হয়। গতবছরই মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এটিকে উদ্বোধন করেন।

এটির আরও এক বছর আগে মাননীয় অর্থমন্ত্রীরই নিজস্ব তত্ত্বাবধানে মদনমোহন কলেজ ক্যাম্পাসে আরেকটি শহিদ মিনার নির্মিত হয়। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম সৃষ্টিশীল শহিদমিনার খুব কম।

আর সর্বশেষ সুন্দরতম নিদর্শন হিসেবে সিলেটে যুক্ত হয়েছে কবি নজরুল অডিটোরিয়াম লাগোয়া নাট্যমঞ্চটি। অডিটোরিয়াম সংস্কার কাজের পাশাপাশি এই নাট্যমঞ্চটি নির্মিত হয়। যা সিলেটের নাট্যপ্রেমী জনতার প্রাণের চাহিদা ছিল। আজ সেটির শুভ উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবং এই নাট্যমঞ্চেই প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ৩ এপ্রিল অর্থাৎ আজ থেকে ৮ এপ্রিল পর্যন্ত একুশের চেতনায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন শিমুল ইউসুফ।