২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন এই চেক পোস্ট?

নাজমুল হক

Published : 29 Mar 2015, 03:14 PM

Updated : 23 Jun 2022, 11:38 PM

চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি শুরু হওয়ার পর থেকে মো: জিল্লুর রহমান ফ্লাইওভার এর ২ পাশে ২ টি পুলিশ চেক পোস্ট বসানো হয়েছে । ব্যারিকেট গুলো এমন ভাবে দেয়া থাকে যাতে ১ টি ১ টি করে গাড়ি ঝিকঝাক স্টাইলে পার হতে হয়। চেক পোস্ট দুটিতে সকাল সন্ধ্যা দীর্ঘ জ্যাম সৃষ্টি হচ্ছে । প্রতিটা মোটরসাইকেল এর কাগজ-পত্র দেখা ছাড়া তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে না। অফিস এ যাওয়া-আসার সময়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এই চেক পোস্ট এর কতটুকু প্রয়োজন আছে?